আমার এই একটি মাত্র গলি
সপাট ওষ্ঠাঘাতে
বাঁশিওলা, তুমি ডেকে যাও
আমি সেই পথে চলি।
আমার এই একটি মাত্র সুর
অলীক নিষাদ রাতে
উদাসীন, করো ছেলেখেলা
জেগে থাকি, ক্ষণভঙ্গুর।
আমার এই একটি মাত্র ঘর
শিথিল বিস্মৃতিতে
আকিঞ্চন, আমি কড়া নাড়ি
পাশ ফেরো, বিলাসী ঈশ্বর!
আজি ঝড়ের দিনে...
7 years ago